
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় গঠিত কৃষক গ্রæপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা বলেন, গঠিত ৩৩টি দলকে একটি করে পাওয়ার থ্রেসার মেশিন, ১৫টি দলকে একটি করে ফুট পাম্প ও একটি করে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা