
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনির বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বহিস্কারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক ঝিনুক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে সাউদ, সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার