
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী)সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল অালম রিজভী জেলার ঘাটাইল উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে সাস্থ্যসম্মতহীন ও মানহীন অরুচি খাবার তৈরি করা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ৩৮ হাজার টাকা অর্থদণ্ড করে জরিমানার আওতায় আনা হয়।
এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে ইফতেখারুল অালম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি সর্বদা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল