
মো : তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি :দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গতকাল বুধবার রাত সাড়ে ৯ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের দর্শনা থানার অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন জিরাট গ্রামস্তলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শনা থানাধীন জিরাট গ্রামস্ত মোঃ কাদের আলীর বসত বাড়ির উঠান থেকে ৩ (তিন) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলো, দর্শনা থানাধীন জিরাট (মাঝের পাড়ার)মোঃ কাদের আলীর ছেলে মোঃ হাসান আলী (২৪),এবং একই গ্রামের জিরাট (স্কুল পাড়ার)মৃত শুকুর আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)l দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল