হোম » প্রধান সংবাদ » জামালপুর জেলা আ.লীগে নেতা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া

জামালপুর জেলা আ.লীগে নেতা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর পৌরসভায় সাবেক কমিশনার এবং আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র পিতা মরহুম  হাবিবুর রহমান হবি এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি )রাতে  বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,  সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ। এ সময় সদ্য প্রয়াত হাবিবুর রহমান হবি এর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত সোমবার দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!