প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ
দাগনভূঞায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের (৪৪) নামের এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে একই গ্রামের জাহাঙ্গীর আলমকে (৩৯) গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১১ ঘটিকার সময় ভিকটিমের ঘরে কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর অর্থাৎ ভিকটিমের চাচাতো দেবর শয়নকক্ষে আসিয়া ভিকটিমের মুখ চাপিয়া ধরিয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম জানান, আমার স্বামী গত দেড় বছর আগে মৃত্যুবরণ করেন। আমার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে রয়েছে। আমার চাচাতো দেবর জাহাঙ্গীর আফ্রিকা থাকালীন সময় আমার ফোন নাম্বার সংগ্রহ করিয়া আমাকে প্রতিনিয়ত ফোন করত। আমার অসহায়েত্বর সুযোগ নিয়া গত দুই মাস আগে সে গোপনে বাংলাদেশে আসিয়া আমাকে বিবাহ করিবে মর্মে আশ্বস্থ করে।
বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে বেশ কয়েকবার আমার সরলতার সুযোগ নিয়ে আমার ঘরে আসে। আমি তাকে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহের কথা বলিলে সে আমাকে আশ্বস্থ করে বিভিন্ন সময় আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ধর্ষণ করে। আসি লোকলজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.