
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের বাড়িতে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা একেএম আবুল কালাম আজাদ (৫৭) ক্যান্সার জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ৩কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মরহুমের নামাজের জানাযা অনু্ষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান