
বগুড়া জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যয় বগুড়া জেলার ধুনট উপজেলায় শুরু হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিষেধক টিকা কার্যক্রম ধারাবাহিকতায়, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, করোনার টিকা গ্রহণ করেন। তিনি গত (১৫ ফেব্রুয়ারী ) সোমবারে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগে টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেন।
করোনার টিকা গ্রহণ অনলাইন নিবন্ধনের তারিখ অনুযায়ী ১৬ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ সময় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টিকা গ্রহণ করেন সাংবাদিক এম.এ রাশেদ। করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ভীতি দূর করতে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। বাংলাদেশে আমদানিকৃত অ্যাষ্টোজেনেকার ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের তুলোনায় কার্যকর নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
আমরা টিকা গ্রহণ করার পর এখন পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর আছি এবং সুস্থতা বোধ করছি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার