
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে কোভিট১৯ সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার সহযোগিতা বাস্তবায়নের আলোকে শিশু সুরক্ষায় ৭৯২জন বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের মাঝে মশারী,ছাতা বিতরণ করা হয়েছে।১৫ই ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউপি পরিষদ চত্বরে ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে ৭৯২জন শিক্ষার্থীকে শিশু সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভার পর বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র শিক্ষার্থীদের প্রত্যেকে একটি করে ছাতা,একটি মশারী বিতরণ করা হয়। এসময় অন্যদের ইউপি সদস্য আঃ খালেক, ইউপি সদস্য কবির হোসেন,মোঃ সবুজ মিয়া,শিউলি আক্তার,ইউপি সচিব সফিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধর,ইউপি সদস্য শিউলি আক্তার,ইউপি সদস্য শিরিনা আক্তার,অঞ্চিত সরকার,রুম্পা রানী বর্মন,বিবেক চন্দ বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল