
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়নের গকুলনগর থেকে ৩ সন্তানের জননী জাহেদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের দুই ছেল ও এক মেয়ে সন্তান রয়েছে। জাবেদ, তারেক ও টুনি। বড় সন্তান জাবেদ সৌদি প্রবাসী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় জাহেদা ২/৩ বছর যাবত মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। আজকেও সকালে রান্না বান্নার কাজ শেষ করে বিছানায় শুয়েছিল। তবে বড় ছেলে জাবেদ মায়ের সাথে কোন প্রকার যোগাযোগ রাখত না। এদিকে জাবেদের স্ত্রী মাহমুদা বেগম নিহতের পরিবারের সদস্যদের কে আসামী করে মামলাও দায়ের করেছে। সব কিছু মিলিয়ে নিহত জাহেদা মানসিক ভাবে বিপর্যস্থ ছিল।
পুলিশ জানায় প্রাথমিক তদন্তে আত্মহত্যার কোন কারন জানা যায়নি। তবে পরিবারের দাবী নিহত জাহেদা বেগম ২/৩ বছর যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছি। তবে আত্মহত্যার পিছনে কারো কোন প্রকার প্ররোচনা আছে কি না তা এখনো জানা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল