প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১:৩০ অপরাহ্ণ
রাণীশংকৈলে সন্দেহ ভাজন জাল ভোটার আটক-১

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনে সন্দেহ ভাজন জাল ভোট দিতে এসে রনি নামে এক যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আটক যুবক উপজেলার দোশিয়া গ্রামের রনি বলে জানা গেছে। রবিবার সকাল ১০টায় রাণীশংকৈল পৌরসভায় ভোট গ্রহণ শুরুর ২ ঘন্টা পরেই দি সানরাইজ কিন্ডারগার্টেন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক রনি জানান, নৌকার এক সমর্থক আমাকে একটি ভোটার নাম্বার স্লিপ দিয়ে ভেতরে পাঠিয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটণ গ্রহণ কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রগুলোতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ১ প্লাটুন বিজিবি র্যাবের ৩টি টিমসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন। যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.