
শেরপুর প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচন উৎসব মুখোর পরিবেশ। আগামী কাল অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন। চতুর্থ ধাপে শেরপুর জেলার শেরপুর সদর পৌরসভা ও শ্রীবরদী পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামীকাল। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিকাল সাড়ে তিনটায় সদর উপজেলা পরিষদ থেকে ও শ্রীবরদী উপজেলা পরিষদ থেকে পর্যায়ক্রমে স্ব স্ব কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনী নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। এবার শেরপুর পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। বলেন, শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট নির্বাচনী মাঠে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল