প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২১, ১১:০২ অপরাহ্ণ
জামালপুর পৌরসভা নির্বাচনে আঃলীগ মনোনীত মেয়র প্রার্থী ছানুকে বিজয়ী করার লক্ষ্যে যুব শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় যুব শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) রাতে জামালপুর কৃষি ফার্ম এলাকায় জাতীয় যুব শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি কৃষি ফার্ম জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, জেলা যুব শ্রমিক লীগের আহবায়ক মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক রফিক আকন্দ প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, রেজাউল করিম চৌধুরী মামুন সহ জাতীয় যুব শ্রমিক জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা বলেন জামালপুর পৌর সভায় এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি বুঝে শুনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কিছুতেই ভুল করা যাবে না। এছাড়াও সকল নেতাকর্মীদের পৌরসভার সকল ভোটারদের ধারে ধারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে এবং নৌকা মার্কা ভোট দিয়ে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার আহবান জানান নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.