হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

হাতীবান্ধায় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১নং বড়খাতা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তরুণদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তরুণদের মাঝে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক।
এজন্য আমার পক্ষ থেকে আমি  হাতীবান্ধা – পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ তরুণ তরুণীদের মাঝে এ সামগ্রী বিতরণ করে যাচ্ছি যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!