
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১নং বড়খাতা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তরুণদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তরুণদের মাঝে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক।
এজন্য আমার পক্ষ থেকে আমি হাতীবান্ধা – পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ তরুণ তরুণীদের মাঝে এ সামগ্রী বিতরণ করে যাচ্ছি যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা