
মো: সোহেল সিকদারঃ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে বুধবার রাতে ঢাকা থেকে মাদারীপুরগামী একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতের আক্রমনের শিকার সদর উপজেলার পূর্ব ছিলারচর এলাকার ইলিয়াস বেপারী জানান, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীসহ পরিবারের লোকজনকে নিয়ে মাইক্রোবাসে করে মাদারীপুর আসছিলেন তারা। রাত ২টার দিকে ধুরাইলের সম্ভুক এলাকা পার হাওয়ার পর ডাকাতিদল তাদের গতিরোধ করে। এ সময় তারা মোবাইলে পরিবারের লোকজন ও ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়।
ডাকাতরা গাড়ির মধ্যে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার চেষ্টা করছিল। এ সময় গাড়ির যাত্রীদের পরিবারের লোকজন তাদের উদ্ধার করার জন্য দ্রুত বিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌছে। এ সময় ডাকাতরা এলোপাথারিভাবে কুপিয়ে ওই উদ্ধারকারীদের ৪ জন রিয়াদুল বেপারী, রাসেল মাতুব্বর, শরিফুল ও তরিকুল বেপারীকে কুপিয়ে আহত করে। এলাকাবাসী ও পুলিশ আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়।
আহতদের মধ্যে রাসেল মাতুব্বর, রিয়াদুল বেপারী, রাসেল মাতুব্বর ও শরিফুল বেপারীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা গাড়ির থেকে কোনো মালামাল নিতে পারেনি। ভূক্তভোগীরা থানায় অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান