
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজারে মুদির দোকানে চুরির মামলায় ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মিস্টার (২৬) নামের এক চোরকে আটক করেছে থানা পুলিশ। মুদি দোকানের মালিক আব্দুর রাজ্জাক থানায় মামলা দেয়ার পর তাকে আটক করা হয়। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের আলহাজ্ব সবদের আলীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মির্জাপুর বাজারে মুদির দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রতিদিনে ন্যায় গত ৮ ফেব্রুয়ারী দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।
সুযোগ বুঝে চোর মিস্টার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে রাত ২ টার দিকে ওই দোকানে প্রবেশ করে নগদ ২০ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের সিগারেট যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায়। এবং সিসি টিভি ভাংচুর করে প্রায় ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে। বাজারের নাইটগার্ড আবু হানিফ দোকানের সাটার খোলার শব্দ শুনে এগিয়ে যায়। এক পর্যায়ে তাকে ধরতে গেলে সে ধস্তাধস্তি করে পালিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক আব্দুর রাজ্জাক বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে ১১ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে মির্জাপুর এলাকা থেকে চোর মিস্টারকে আটক করে শেরপুর থানা পুলিশ।এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মামলার প্রেক্ষিতে চোর মিস্টার কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের