হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

লালমনিরহাটে নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে নৌকার সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় সব প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে গতকাল মঙ্গলবার রাতে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় নৌকার সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েকজনের নামসহ অজ্ঞাত এক/দেড়শ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, কয়েকজনের নামসহ অজ্ঞাত এক/দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!