
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় আল মুনসুর নামে এক আওয়ামীলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, আল মুনসুর বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আর দুওসুও ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের গোলাম রব্বানী ছেলে।
ছবিতে দেখা যায়, মুনসুর বিভিন্ন স্টাইলে দিনে-রাতে মাদক সেবন করছেন।খোঁজ নিয়ে জানা যায়, আল মুনসুর লাহেরী বাজারে মাদকের ব্যবসা গডফাদার। আর পুরো জেলায় ফেন্সিডিল, ইয়াবা, মদসহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সরবাহ করে থাকেন তিনি। তাকে সহযোগীতা করার জন্য একটি গ্যাং রয়েছে। জেলার তরুন, যুবক, স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও তার কাছ থেকে মাদক ক্রয় করেন। আল মুনসুর আওয়ামীলীগ করেন বলে ভয়ে কেউ তাকে কিছু বলতে পারেন না।
ক্ষমতার দাপটে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন। গ্রামবাসী জানান, আমরা মুনসুরের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। কথায় কথায় ক্ষমতার দাপট দেখায়। আর প্রকাশ্যে ফেন্সিডিল খেয়ে বেড়ায়। গ্রামটা একেবারে মাদকের স্বর্গ রাজ্য তৈরি করেছে। তরুন, যুবক, ছাত্রদের হাতে হাতে এখন মাদক আর মাদক। তার একটা বাহিনী আছে তারাই এই সব উপজেলার মোড়ে মোড়ে বিক্রি করে বেড়ায়। আমরা সাধারণ মানুষ কিছু বললেই বিভিন্নভাবে হুমকি দেয়। আমাদের সন্তানদের রাস্তা ঘাটে বিভিন্ন ভাবে হয়রানী করেন।
পুলিশকে বললেও এর কোন প্রতিকার পাওয়া যায় না। নাম না প্রকাশের সত্যে কয়েকজন যুবক বলেন, মুনসুর হলো বালিয়াডাঙ্গী উপজেলার মাদকের বাদশা। হাত বাড়ালেই মাদক পাওয়া যায় উপজেলা শহরের গ্রাম গঞ্জে। অনেকেই তার কাছে মাদক কিনতে আছেন। প্রকাশ্য দিবালোকে সে এই সব কর্মকাণ্ড করেন। আওয়ামীলীনের নেতা তাই পুলিশও কিছু বলে না। মুনসুরের এই সব বন্ধ না হলে তরুন, যুবক ও শিক্ষার্থীরা অচিরেই আলোর পথ থেকে অন্ধকারের পথে নেমে যাবে। এবিষয়ে আল মুনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ্য। মুনসুরের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তবে খুব তারাতারি তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, এখন পর্যন্ত আল মুনসুরের ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত