
শাহজাহান সিরাজ : অবৈধ যানবাহন ট্রাক্টর (কাকড়া) ও নছিমন (ভটভটি) বন্ধে গাইবান্ধা শহরসহ বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার সকালে পুলিশের অভিযান শুরু হয়। এ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৩টি অবৈধ যানবাহন আটক করেছে পুলিশ। এসময় শহরের ব্রীজ রোড় থেকে ১৫টি কাকড়া (ট্রাক্টর), নছিমন ও ট্রলি আটক করা হয়।
এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি কাকড়া (ট্রাক্টর), গোবিন্দগঞ্জ উপজেলায় ২টি ভটভটি ও পলাশবাড়িতে ২টি নসিমন আটক করা হয়। সম্প্রতি জেলায় ট্রাক্টও (কাঁকড়া) বেপরোয়াভাবে চালানোর কারণে সড়ক দূর্ঘটনা বেড়েছে। ফলে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, অবৈধ যানবাহন বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান