হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও অভিষেক,প্যানেল মেয়র নির্বাচিত হলেন তিনজন

উল্লাপাড়ায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও অভিষেক,প্যানেল মেয়র নির্বাচিত হলেন তিনজন

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) প্রথম মাসিক সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম। এ সভায় পৌরসভার কাউন্সিলরদের মধ্যে ভোটের মাধ্যমে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হন।

নির্বাচিত তিনজন হলেন-প্যানেল মেয়র-১ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম আমিরুল ইসলাম আরজু, প্যানেল মেয়র-২ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ নাসরিন খাতুন।

এর আগে বেলা এগারোটায় পৌরসভা মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান হয়। অভিষেক অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উল্লাপাড়া পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম।

এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আউলিয়া, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম আমিরুল ইসলাম আরজু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল ইসলাম শাহ আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজাদ হোসেন,

৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানা ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কামরুল এবং সংরক্ষিত নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজা রানী মায়া, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাসরিন খাতুন ও ৩নং ওয়ার্ডের আজিরন নেছা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষক শ্রীকান্ত বিশ্বাস।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!