প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম উদ্বোধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানের সামনে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
এর আগে, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ইউ ক্যাশ কর্তৃপক্ষ এবং প্রামীণফোনের সাথে গত ২১ জানুয়ারী ২০২১ইং তারিখে জেলা পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, রবিবার (৭ ফেব্রুয়ারী) রেঞ্জ ডিআইজির উদ্যোগে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায় একযোগে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে। সনাতন পদ্ধতিতে সড়ক মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলা নিস্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তি স্বরুপ আইনদ্বারা নির্ধারিত জরিমানার অর্থ জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো।
ব্যাংকের অর্থ জমাদানের পর ট্রাফিক অফিসে প্রমাণাদি দেখিয়ে জব্দকৃত কাগজপত্র ও গাড়ি নিতে হতো। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকে আগত গাড়ীর মালিক এবং চালকগণ দূর্ভোগে পড়তে হতো। এ পরিস্থিতিতে ট্রাফিক বিভাগে কিছু অনিয়ম করার সুযোগ তৈরী হতো। ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম কার্যক্রর হওয়ার পর মামলার পক্ষগুলি ঘটনাস্থল হতে তৎক্ষণাৎ অথবা পরবর্তীতে বাংলাদেশের যে কোন স্থান থেকে জরিমানার অর্থ ইউ ক্যামের মাধ্যমে জমা দিয়ে মামলা নিস্পত্তি করতে পারবেন। এতে ছুটির দিনগুলোতে তাদের অসুবিধায় পরতে হবে না। অর্থ ও সময়ের সাশ্রয় হবে।
এই পদ্ধতিতে সিরাজগঞ্জ শহরে ১১৭টি এজেন্ট এবং বিভিন্ন স্থানে ১৭টি পাঞ্চ মেশিনের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলিতেও জরিমানার টাকা দেওয়া যাবে। এ সময় সিরাজগঞ্জ সদর টি.আই আব্দুল কাদের খান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাহবুবুর আলম, প্রামীণফোনের ম্যানেজার দেওয়ান আবু সাইদসহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.