
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর সদস্য ৩ ছিনতাই কে মোটরসাইকেলসহ আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার (৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে চালা গ্রামের মোহেদী হাসান নামে এক যুবকের মোবাইল ছিনতাই করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা (৯৯৯) এ কল দিলে পুলিশ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চালা বাজার এলাকায় কিশোর গ্যাং এর সদস্য ৩ ছিনতাইকারী কে আটক করে।
আটককৃতরা হলেন বেলকুচি আগুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (২০),উল্লাপাড়ার পারমনোহারা গ্রামের আনোয়ারের ছেলে এ এম জুলকার নাঈম (১৯),বগুড়া সদরের আব্দুস সামাদের ছেলে সামিউল আল নোমান (১৭)। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী যুবকেরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং তাদের কে সোমবার দুপুরে ছিনতাই মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান