হোম » প্রধান সংবাদ » চুয়াডাংগা পুলিশ হাসপাতাল কেন্দ্রে প্রথম টিকা নিলেন পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম-

চুয়াডাংগা পুলিশ হাসপাতাল কেন্দ্রে প্রথম টিকা নিলেন পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম-

মো:: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:  প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে সারাদেশে অদ্য ০৭.০২.২০২১ তারিখ সকাল হতে ১০০৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় ভ্যাকসিন (টিকা) প্রদান কর্মসূচি  আজ সকাল ১০.০০ ঘটিকায় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১,  মোঃ নজরুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা  মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা,  এস এম মারুফ হাসান, সিভিল সার্জন, চুয়াডাঙ্গাসহ সদর হাসপাতালের অন্যান্য ডাক্তার ও কর্মচারীবৃন্দদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এরই ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা জেলার ০৬টি কেন্দ্র (১) সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা (২) পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, (৩) ৬ বিজিবি হাসপাতাল, ডিঙ্গেদাহ, চুয়াডাঙ্গা, (৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হারদী, আলমডাঙ্গা, (৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিৎলা দামুড়হুদা, (৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  জীবননগর হতে ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম শুরু হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম,  এস এম মারুফ হাসান, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা এবং ডাক্তার আওলিয়ার রহমান পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় করোনা ভ্যাকসিন (টিকা) প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনকালে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা নিজে করোনা ভ্যাকসিন (টিকা) গ্রহনের মাধ্যমে পুলিশ সদস্যদের মাঝে টিকা প্রদান কর্মসূচির শুভ সূচনা করেন। টিকা গ্রহণের পর পুলিশ সুপার মহোদয় ৩০ (ত্রিশ) মিনিট পর্যবেক্ষণে ছিলেন। পর্যায়ক্রমে জেলার বাকী পুলিশ সদস্যদের মাঝে করোনা ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
টিকা গ্রহণ শেষে পুলিশ সুপার জানান, করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। এসময় পুলিশ সুপার চুয়াডাঙ্গা সকল পুলিশ সদস্যদের টিকা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে প্রথম টিকা গ্রহণ করায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!