প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২১, ১:৪৩ পূর্বাহ্ণ
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্ববর্তী মাঠের রাস্তার শুভ উদ্বোধনে বাবু

মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্ববর্তী মাঠের রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টার সময় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলী মুনছুর বাবু,
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ হযরত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.