প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ
শরণখোলায় তারেক রহমানের সাজার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে একটি মিথ্যা মামলায় ২ বছরের সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। শরণখোলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী ও সদস্য সচিব শামীম সিকদারের নেতৃত্বে শনিবার বিকাল সাড়ে তিনটায় শরণখোলা উপজেলার সামনে এ সমাবেশ হয়।
এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, সুজন হোসেন, আরিফ হোসেন আহ্বায়ক কমিটির সদস্য সুমন আকন, সিফাত, ইব্রাহিম কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ, যুগ্ম আহ্বায়ক রনি,শাওন, মেহেদী,ধানসাগর ইউনিয়ন ছাত্রদল নেতা হুমায়ুন কবির,আলামিন,জুয়েল রানা,খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুম, স্বাধীন, জসিম,রায়েন্দা ইউনিয়ন ছাত্রদল নেতা হাচান মাহমুদ বাবু, রহিম, আশরাফুল, সাউথখালী ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান খান প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.