
শাহ এস এম ফরিদ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও (আমিনপুর) গ্রামে স্ত্রীর আঘাতে স্বামী খুন হওয়ার চ্যাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গেছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করেছেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও (আমিনপুর) গ্রামের দিনমজুর আলেক মিয়া (৫০) তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না (টেকুয়া) গ্রামের মৃত আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগম (৩০) কে দ্বিতীয় বিয়ে করেন।
আলেক মিয়ার প্রথম স্ত্রী ও তিন মেয়ে দুই ছেলে পৃথক ঘরে বসবাস করেন। আলেক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজকক্ষে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান। শনিবার সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন আর তার স্ত্রী নেই। বিষয়টি তার সন্তানরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও তার স্ত্রী খুঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার