
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোর শহরের হাফরাস্তায় ১৩ কোটি ৪১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ শফিকুল ইসলাম শিমুল। “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন” প্রকল্পের আওতায় মসজিদ নির্মানের উদ্বোধন করলেন নাটোর শহরের হাফ রাস্তায় ৪৪ শতক জমির উপর নির্মিতব্য তিন তলা বিশিষ্ঠ এই ভবন নির্মাণ করা হবে।
টাইপ বি ভবনটি নির্মিত হতে সময় লাগবে দেড় বছর।উদ্বোধন অনুষ্ঠানে এম.পি শিমুল বলেন, মূলত সারা দেশে করোনা পরিস্থিতির কারণে নাটোরের প্রকল্পটি উদ্বোধন করতে একটু দেরি হলো। তিনি আরো বলেন, “মডেল প্রকল্পটির আওতায় সারা দেশে এই মানের মসজিদ হচ্ছে মোট আটটি। তার মধ্যে নাটোরে একটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার, জনাব লিটন সাহা, মেয়র, জনাব উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি জনাব, শিরাজুল ইসালাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।পরে দোয়াও মোনজাত করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত