
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজট যাচাই-বাচাই করেছে ট্রাস্কফোর্স কমিটি। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ কার্যক্রম সমাপ্ত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোঃ সাইফুর রহমান জানান, বেসরকারি গেজেটে অন্তভূক্ত ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই চলবে। তবে নীতিমালার আওতায় ৩১ জনের নাম লালমুক্তিবার্তায় থাকায় তারা অটো তালিকাভুক্ত হবেন।এখন কমিটি সকলের উপস্থিতিতে ১৯ জনের যাচাই-বাচাই করে তালিকা প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামুকা কর্তৃক মনোনীত উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা জুলফিকার আলী,স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি মুক্তিযোদ্ধা শাহজাদা তালুকদার,জেলা প্রশাসকের প্রতিনিধি সাবেক কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,কমিটির সকলের মতামতের ভিক্তিতে যাচাই-বাচাই করে আমরা একটি সুপারিশ পাঠাবো।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান