
মোঃ রফিকুল ইসলাম মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি: “মুজিব বর্ষ ” উপলক্ষে জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ক এক আলোচনা সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, আমাদের দেশের জীব-বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। এজন্য পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করতে হবে। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকূলকে রক্ষা করতে হবে। জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এজন্য সকল পরিবেশবাদী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
৫ ফেব্রুয়ারি শুক্রবার মহাদেবপুরে পরিযায়ী পাখি ও জীব বৈচিত্র্য দেখতে আত্রাই নদীতে অতিথি পাখি পরিদর্শনে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব ছলিম উদ্দিন তরফদার , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ভোদন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন সংরক্ষক সামাজিক বন অঞ্চল বগুড়া ছানা উল্লা পাটওয়ারী, বন সংরক্ষক যশোর অঞ্চল ও (বিবিসিএফ) এর প্রতিষ্ঠাতা মোল্লা রেজাউল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সামাজিক বনায়ন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিবিসিএফ এর উপদেষ্টা ড. বিধান চন্দ্র দাস প্রমুখ।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী অঞ্চলের ওয়ার্ল্ড লাইফ অফিসার রাহাত খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী অঞ্চলের বন পরিদর্শক জাহাঙ্গীর কবির, সহকারী বন সংরক্ষক নওগাঁ মহিদুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, বিবিসিএফএর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা সাংবাদিক গোলাম রসূল বাবু , ‘জীবন’ হাসানপুর পাখি কলোনির পরিচালক ও বিবিসিএফ এর নওগাঁ জেলা শাখার সভাপতি ইউনুছার রহমান হেবজুল, জোয়ানপুর পাখি কলোনির পরিচালক এস এম মাহফুজ, শালগ্রাম তরফদার বাড়ি পাখি কলোনির পরিচালক তরুণ সমাজ সেবক সাঈদ হাসান তরফদার শাকিল, মগলিশপুর পাখি কলোনির পরিচালক আকরাম হোসেন, নিশান এর পরিচালক মহিদুল ইসলাম, এটিএন বাংলা কর্তৃক নির্বাচিত সাদা মনের মানুষ গেছো মামা খ্যাত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মন্ডল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পরপর চার বারের নির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন।
প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর নতুন ও পুরাতন ব্রিজের সন্নিকটে পাখির অভয়াশ্রম গড়ে তোলেন কুঞ্জবন বিচিত্র্য পাখি উৎপাদন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখিবিদ এম. মুনসুর সরকার। প্রধান অতিথি আলোচনা সভার পূর্বে উপজেলার আত্রাই নদীর নতুন সেতুর উপর দাঁড়িয়ে উত্তর ও দক্ষিণ দিকে মনোরম পরিবেশে পাখি দেখেন। পরিযায়ী পাখি দেখে সবাই মুগ্ধ হন।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা