প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২১, ৪:০০ অপরাহ্ণ
বাশঁচড়ায় প্রায় কোটি টাকার মৎস খামারের রাস্তারটি ভেঙ্গে ফেলেছে স্থানীয়রা

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাশচঁড়া গ্রামের মোঃ সাইদুল ইসলাম মৎস্য খামারের রাস্তাটি স্থানীয়রা ভেঙ্গে ফেলায় প্রায় কোটি টাকার ধ্বংসের মুখে পড়েছে মৎস্য
খামারটি জানাগেছে,সাইদুল ইসলাম শিপনের ৫ একর জমির মধ্যে প্রতিষ্ঠিত মৎস্য খামারটি। স্থানীয় মেম্বারের যোগসাজশে আলতাব হোসেনের পুএ ফরিদুল ইসলাম বিপুল গংরা মৎস্য খামারের যাতায়াতে রাস্তাটি ভেঙ্গে ফেলায় এবং মৎস্য খামার টিতে যাতায়াতের অসুবিধা হওয়াই প্রায় কোটি টাকা ধ্বংসের মুখে পড়েছে মৎস্য খামারটির মালিক সাইদুল ইসলাম শিপন।
এ বিষয়ে মৎস্য খামারের মালিক সাইদুল ইসলাম শিপন জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ক্ষতি করার উদ্দেশ্যে স্থানীয় আলতাব হোসেনের পুএ ফরিদুল ইসলাম বিপুল গংরা আমার মৎস্য খামারের রাস্তাটি ভেঙ্গে ফেলেছে। এতে করে যাতায়াত করা চরম অসুবিধা হচ্ছে। প্রতিদিন এই মৎস্য খামার থেকে লাখ লাখ টাকার মাছ জেলা শহর সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। রাস্তাটি না থাকায় আমি ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আমি দ্রুত স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.