
ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় মই পড়ে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মারা যান। নিহত শ্রমিক সেলিম হোসেন (৪৫) নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত নূরাল মোল্লার ছেলে।
জানা যায়, ওই শ্রমিক রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় লোহার মই দিয়ে কাজ করতে ছিলেন। অসাবধানবশত মই মাথার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল