
মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): নোয়াখালী চাটখীল পৌর বাজারের, চাটখীল কাঁচা বাজার জামে মসজিদ সংলগ্ন একমাত্র পানির উৎস বিশাল দীঘিটি সংস্কারে স্থানীয় মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করে ব্যাপক আবেদন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
চাটখীল একটি ব্যায় বহুল বাজার এটি নোয়াখালী জেলার একটি উল্লেখযোগ্য বড় বাজার এখানে সরকারি বেসরকারী প্রায় ৩৫ টা ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান রয়েছে তাছাড়া দীঘির কর্ণধারেই রয়েছে বড় বড় বেশ কয়েকটি বিপননী প্রতিষ্ঠান সহ গ্রোসারির বিশাল বিশাল দোকান ও গুদাম ঘর।
রয়েছে ভূঁইয়া কলোনির মত সুন্দর আবাসিক এলাকা এবং দূর্ভাগ্য যনক হলেও সত্যি যে প্রায় আগুন লাগে এই বাজারে এবং তখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দিকে চেয়ে থাকা ছাড়া পানির ব্যবস্থা করা দুষ্কর। ঠিক গত সপ্তাহে আগুন লাগার ঘটনা ঘটে। মাছ বাজারে রাত ২ টায় আগুন লাগার পর সাধারণ স্বেচ্ছাসেবক জনগণের ভীড় থাকলেও আগুন নিভাতে তারা ব্যর্থ একমাত্র দীঘি থাকার পরেও।
দীঘিতে আবর্জনা, ময়লা ও আগাছায় ভরে গেছে। দীঘিতে পানির সন্ধান না পাওয়ার খবর জানিয়েছেন কাঁচা বাজার জামে মসজিদের সেক্রেটারি মোঃ রুবেল ভূঁইয়া। তিনি আরো বলেন চাটখিল বাজার এর একমাত্র পানির উৎস বিশাল এ দীঘিটি সংস্কারে মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
তার একটি পদক্ষেপে আমরা মুক্তি পেতে পারি বিশাল এ সমস্যা থেকে। দীঘিটি সংস্কারের পূর্বে দখলমুক্ত করা ও দীঘির উপরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভার নিয়ন্ত্রণে থাকা এই দীঘিটি পরিস্কার করে ইজারা দিয়েও পৌর কোষাগারে রাজস্ব আদায় সম্ভব বলেও মন্তব্য করেন স্থানীয়রা। চাটখিল সোনাইমুড়ী আসনের এমপি এইচ এম ইব্রাহীম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত একাউন্ট থেকে এই দীঘির সংস্কারের জন্য চেষ্টা করছি বলে জানান।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার