প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এমদাদ হোসেন

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আসন্ন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান বিশিষ্ট ব্যবসায়ী পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, তরুণ সমাজসেবক এমদাদ হোসেন। স্হানীয় সরকার এই নির্বাচনকে ঘিরে চলছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। নৌকা মার্কার মনোনয়ন পেতে নিজ নিজ ইউনিয়নে অনেকেই করছেন গণসংযোগ।
ভেলাগুড়ি ইউনিয়ন আ'লীগ কর্মীর অনেকেই জানান,এমদাদ হোসেন ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। করোনা কালে তিনি আমাদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়েছেন। আমরা চাই এমদাদ হোসেন এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে ভেলাগুড়ি ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে কয়েকজন নেতাকর্মী ও নৌকা প্রেমী ২০-২৫ জন সাধারণ ভোটরদের সাথে কথা হলে তারা বলেন, আমরা কোন ব্যক্তি বুঝি না, আমরা বরাবর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের বর্তমান কান্ডারী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বুঝি। যে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাদের ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবেন তারা ওই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিঃশ্বার্থ ভাবে কাজ করবেন বলে জানান।
এ বিষয়ে এমদাদ হোসেন জানান,ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস দলের নীতিনির্ধারণী ফোরাম আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে।আমি নৌকা প্রতীক পেলে সাধারণ মানুষের সহযোগীতা, সর্মথন, দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।আমি আপনাদের সবার দোয়া, সহযোগীতা, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.