
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করেন।
বুধবার বহিষ্কার সংক্রান্ত একটি পত্র তাকে পাঠানো হয়েছে বলে জানান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল।জানা গেছে, জেলার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটকে মনোনয়ন দেয়া হয়। ওই পৌরসভায় মেয়দ পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী আসাদুজ্জামান আসাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করছেন। ফলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
Attachments area

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান