
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক, বারপুর মধ্যপাড়া এলাকার ও বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের জন্য বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী, শহরের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী, নূর মহল জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল গফুর (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। সোমবার রাত আনুমানিক ৩টার সময় তিনি ব্রেন স্ট্রোক করলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ আছর বারপুর মধ্যপাড়া গ্রামে মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে সকলকে উপস্থিত থাকতে আহবান করেছেন মরহুমের পরিবারের সদস্যরা। আব্দুল গফুর ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী। বিএনপি করতে গিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক মামলার শিকার হয়ে বেশ কয়েবার কারাবাসেও থাকতে হয়েছে তাঁকে। তাহার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন