
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টেকশই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক দিবসটি পালিত হয়।
২ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহারান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ,
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, বেলা টাঙ্গাইলের কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ, হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন সমিতির নেতৃবৃন্দ ‘সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি