হোম » প্রধান সংবাদ » ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

মো:রফিক উদ্দিন লিটনঃ কক্সবাজার সদরের ঈদগাঁহ থানাধীন পেশাদার সাংবাদিকদের নিয়ে আড়ম্বর অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্য দিয়ে ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন নামের নতুন গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।  বুধবার(৬ জানুয়ারি) বিকাল ৩ টায় সম্ভাবনাময়ী পর্যটন স্পট চৌফলদন্ডী-খুরুস্কুল নদী মোহনায়  সিনিয়র সাংবাদিক এসএম তারেকুল হাসানের সভাপতিত্বে (দৈনিক কক্সবাজার) ও সেলিম উদ্দীনের (দৈনিক আজকের দেশবিদেশ) পরিচালনায়, মোঃ মিজানুর রহমান আজাদের (দৈনিক সৈকত) স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের প্রয়োজনীয়তা,গুরুত্ব  ও বস্তুনিষ্ট সাংবাদিকতা বিকাশের উপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন নুরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার একাত্তর),কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী),এইচ এন আলম (দৈনিক হিমছড়ি),আজাদ মনসুর(বাংলাদেশ বেতার) আতিকুর রহমান মানিক(দৈনিক আমাদের কক্সবাজার), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার) ও আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ)।
সভায় সকলের সম্মতিক্রমে কাফি আনোয়ার সভাপতি,নাছির উদ্দিন আল নোমান সাধারণ সম্পাদক ও আনোয়ার হোছাইন অর্থ সম্পাদক মনোনীত হয়। পরে সকলে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন। সভায় ঐতিহ্যবাহী ঈদগাঁহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার (অবঃ) শিক্ষক ফোরকান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!