প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২১, ১:০২ অপরাহ্ণ
দর্শনায় ফেন্সিডিলসহ এক নারী পুলিশের হাতে গ্রেফতার

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারী হলো উপজেলার দর্শনা থানাধীন চণ্ডিপুর গ্রামের মৃত গাজু মোল্লার স্ত্রী শাকিলা খাতুন (৫৬)। বুধবার (৬ই জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের সময় গ্রেফতারকৃত আসামির বাড়ি হতে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে চণ্ডিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের স্কুলপাড়ার শাকিলা খাতুনের বসত বাড়ির উঠান হতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.