প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২১, ৫:২২ অপরাহ্ণ
বগুড়ায় নদীর পানিতে ডুবে এক যুবক নিহত !!

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া করতোয়া নদীতে ডুবে আইনুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিডালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনুল মাটিডালি এলাকার মৃত ছামেদ আলীর পুত্র। স্বজনদের দাবি আইনুল মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। এদিকে এলাকাবাসী জানান সাইদুল সকালে নদীতে নামে। নামার পর হঠাৎ করে ডুবে যান তিনি।
ডুবে যাওয়ার পর সেখান থেকে উপস্থিত কয়েকজন তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক আইনুরকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.