
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আবুল বাজার মুচির পোল নামক খাল থেকে হানিফ ব্যপারী ( ৬৫) নামক এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্স সহ এ লাশ উদ্ধার করেন। উদ্ধার হওয়া নিহত হানিফ ব্যপারী নতুন হাকিমুদ্দিন বাজার ব্যবসায়ী।
নিহত হানিফ ব্যপারীর মেয়ে রানু জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে তার বাবা নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে খালে তার বাবার লাশ দেখতে পায়। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, সংবাদ পেয়ে মুচির পোল নামক খাল থেকে ভাসমান অবস্থায় হানিফ ব্যপারী নামক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান