
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখােলায় ৫৩২ পিচ ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক খােকন একই গ্রামের মৃতঃ ইসমাইল তালুকদারের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মােঃ কামরুজ্জামান বাদী হয়ে শরণখােলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পূর্বক আটক খোকনকে শরণখোলায় থানায় হস্তান্তর করা হয়েছে। শরণখােলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ সাইদুর রহমান জানান, গােপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে খােকন তালুকদারকে আটক করতে সক্ষম হন এবং তার স্বীকারােক্তি অনুযায়ী বসতঘরে তল্লাশী চালিয়ে একটি কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক খােকন তালুকদারের বিরুদ্ধে শরণখােলা থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার