প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর;থানায় অভিযোগ

টাঙ্গাইল সংবাদদাতাঃ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিন্দা ইউনিয়নের ঘোড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বাড়িতে হামলা। ঘটনা সূত্র জানা যায় গত ১ লা জানুয়ারি (শুক্রবার) আনুমানিক দুপুর দেড়টায় সময়পূর্ব পরিকল্পিত ভাবে বাড়ির জায়গা সম্পত্তির জের ধরে ঘটনাটি ঘটিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,শাহজাহান ভূয়ার নেতৃতে একই গ্রামের প্রতিবেশী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বাড়িতে জুমার নামাজের সময় অতর্কিত ভাবে হামলা ও ভাংচুর চালায়। ঘটনার সময় শাহজাহান ও তার ভাতিজারা বাড়িতে না থাকায় মহিলাদের উপর বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে দা,লাটি,লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে বাদী(বীর মুক্তযোদ্ধা)এর বাড়ির সিমানা খুটি উঠিয়ে ফেলে।ঐ সময় অভিযুক্ত আসামীরা মৃত ময়েজ উদ্দিন ভূয়ার ছেলে শাহজাহান ভূইয়া,

কামরুজ্জামানের ছেলে মিজানুর রহমান(২২)এবং সম্রাট (১৮),ফরহাদ হোসেন ছেলে সোহাগ ভূইয়া(১৮),মৃত আফছার আলীর ছেলে রুবেল(৪০),শাহজাহান এর ছেলে চপল(৩৫),নাজমুল(৩৮),ওয়াজেদ আলীর ছেলে ফারুক (২২),মৃত মোসলেম উদ্দিন এর ছেলে মজনু (৩৫),মজিবর(৪৫),তোফাজ্জল (৪০),মোফাজ্জল (৩২)মৃত মোকছেদ আলী সোহেল (২৫),সুমন(১৮),মোফাজ্জল এর ছেলে আনিছ(২৩),কামাল(২০),মৃত ময়েজ উদ্দিন এর ছেলে কামরুজ্জামান(৫০) সর্বসাং-ঘড়িয়া,কালিহাতি,টাঙ্গাইল।
উপরোক্ত বিবাদীগণ দীর্ঘ দিন ধরেই জমি জমার সীমানার খুটি নিয়ে শত্রুতা চালিয়ে আসতেছে।শাহজাহান এর হুকুমে উল্লেখ্য বিবাদীরা বাদীর সীমানা বাড়ীর খুটি ভাংচুর,বাড়ির ভিটা মাটি কোদাল দিয়ে কাটা সহ আশেপাশের ফসলাদি গাছপালা উপড়িয়ে ফেলে এবং অন্যান্য ক্ষতি সাধন করে যার আনুমানিক মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা।একই সময় বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ির টিনের ঘরের দরজা জানালা বাইড়িয়া ভাংচুর করে যার আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধার মোশাররফ হোসেনের স্ত্রী ফুল খাতুন ও তার ভাইয়ের স্ত্রী সূর্য বেগম বাধা দিতে গেলে বিবাদীরা তাদের বাড়ি ভাংচুর করেই ক্ষ্যন্ত না হয়ে তাদের উপর এলোপাতাড়ি মার পিট করে।এসময় মোশাররফ হোসেনের স্ত্রী মাটিয়ে লুটিয়ে পড়ে।তখন বিবাদী রুবেল লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে ডান পায়ের হাটুর নিচে আঘাত লেগে গুরতর জখম হয় এবং যাওয়ার সময় হুমকি প্রদান করে।
উপরোক্ত ঘটনায় আমাদের প্রতিনিধি সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পায়।এবং সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধি সাবেক ইউপি সদস্য মনছুরুল হক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইতিপূর্বেই আদালতের রায়ের মাধ্যমে প্রশাসন তাদের সীমানা নির্ধারণ করে দিয়ে যান।এবং দীর্ঘ দিন ধরেই তারা বসবাস করে আসছেন।কিন্তু সম্প্রতি আদালতের রায় বিবাদীরা অমান্য করেন।এরা দাংগাবাজ লোক।এরা সমাজের কোন লোকজন কে মানে না,মন গড়া কাজ করে।ইতিপূর্বে একই জমিতে স্থানীয় চেয়ারম্যান শুকুর মাহমুদ সহ এলাকার মাতাব্বর গণ জমি পরিমাপ করে সীমা নির্ধারণ করে দিয়েছে।কিন্তু সে সীমানার খুটিও ভেঙ্গে ফেলেছে।
এ ব্যপারে আমাদের প্রতিনিধি স্থানীয় নারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মাহমুদ এর সাথে মুঠোফোন এর মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান ঘটনার বিষয়টি আমি অবগত।দীর্ঘদিন ধরেই এই জমি সংক্রান্ত সীমানা খুটি নিয়ে বিরোধ চালাচ্ছিলো শাহজাহান ভূইয়া। এরা কারো কথা মানে না,অহেতুক ঝামেলা করেছে এবং বাড়ি ঘর ভাংচুর করেছে।আমাকে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বিষয়টি জানিয়েছে এবং আমি সরজমিনে গিয়ে বিষয়টা নিশ্চিত হয়েছি।শাহজাহান ভুইয়ার লোকজন বিষয়টি অহেতুক অনধিকার ভাবে বাড়িতে পুরুষ মানুষের অনুপুস্থিতিতে বাদির বাদির বাড়িতে গিয়ে ভাংচুর সহ যে সমস্ত কাজ করেছে যা গুরুতর অন্যায়। এ বিষয়ে কালিহাতি থানার অফিসার ইনচার্জ(ওসি)শওগাতুল আলম ঘটার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান,বিষয়টি সম্পর্কে আমি অবগত না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.