হোম » প্রধান সংবাদ » শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে সিরাজগঞ্জে র‌্যাব-১২’র বৃক্ষরোপন

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে সিরাজগঞ্জে র‌্যাব-১২’র বৃক্ষরোপন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে র‌্যাব-১২। সোমবার (৪ জানুয়ারী) দুপুরে র‌্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি সিরাজগঞ্জ- বগুড়া সড়কের শিয়ালকোল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এলাকায় ২ শতাধিক ঔষধী, ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপন করেন।

 

এসময় র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার,  প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাব-১২ অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে অধিনায়ক রফিকুল ইসলাম গণি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!