প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
হাতীবান্ধায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা অসংখ্য নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ, হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এদিকে এর আগে সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী তরুণ নেতা মাহমুদুল হাসান সোহাগ।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের অনতম সদস্য সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল, রওশন হাবিব খান মানিক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, মহিলা যুবলীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ. মোতাহার হোসেন লাভলু প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.