
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার হবিরবাড়ীর সকল ওয়ার্ড জুড়েই অসহায় দরিদ্রদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন হাজ্বী বেলাল ফকির।৪ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলার ১০নং হবিরবাড়ীর চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন পদপ্রার্থী,বিশিষ্ট সমাজ সেবক,হাজী বেলাল ফকিরের উদ্যোগে ১নং ৩নং ওয়ার্ড সহ পাড়াগাঁয়ের কয়েক শতাদিক অসহায় দরিদ্রদের কম্বল বিতরন করেন।মানবিক পরিশ্রমী গুণের অধিকারী বিশিষ্ট সমাজ সেবক,আওয়ামী'লীগ নেতা,হাজ্বী বেলাল ফকির ১৯৯৭ সাল থেকে অসহায় দরিদ্রদের মানুষের সেবা করে আসছেন।হাজ্বী বেলাল ফকির করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের ৪ধাপে নিত্যপণ্য ত্রাণসামগ্রী সহ সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন।আওয়ামী'লীগের বিভিন্ন কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।
বেলাল ফকির জানান,অসহায় মানুষের বিপদে-আপদে যতটুকু সম্ভব পারছি সেবা করে যাচ্ছি এবং জাতির ক্লান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন পত্র-পত্রিকা মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,আহ্বানে সাড়া দিয়ে হবিরবাড়ীর গ্রাম,সকল ওয়ার্ডে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ সহ মানুষকে নানা সহযোগিতা এবং মাদক,বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছি।সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা মনোনয়ন দেন তাহলে আরো বেশী জনগনের সেবা করতে পারব ইনশাআল্লাহ।এসময় ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন,আসক মানবাধিকার জেলা সাংগঠনিক সম্পাদক মো উজ্জল,মোঃ হিরন,মোঃ নাজমুল এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।