প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২১, ৪:০০ অপরাহ্ণ
টাঙ্গাইলে পুকুর থেকে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে শামন (৩২) স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলো। সোমবার সকালে স্থানীয় পুকুরে লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়।
পরে তিনি এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.