হোম » প্রধান সংবাদ » ভালুকায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংক্ষিপ্ত আলোচনা সভা,র‌্যালী অনুষ্ঠিত

ভালুকায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংক্ষিপ্ত আলোচনা সভা,র‌্যালী অনুষ্ঠিত

ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর গৌরবময় ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ভালুকা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনের জন্মদিনে সংক্ষিপ্ত আলোচনা সভা,র‌্যালী ও কেঁক কেটে পালন করা হয়েছে।৩ জানুুয়ারি রবিবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে পালন করার প্রশাসনের অনুমতি না থাকায় তাৎক্ষনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী শরীফ হাসান নেতাকর্মীদের নিয়ে হবিরবাড়ীর সিডস্টোরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,

ভালুকা উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোর্শেদ আলম,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন তারুণ্যের অহংকার,সুপ্তি সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,বিএনপির নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী শরীফ হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছাত্রদল নেতা শাহজাহান শেখ,

শাহাদাত ইসলাম সুমন,জুয়েল ঢালী,কামরুল মন্ডল,রাকিব,সজীব মাহমুদ,অনন্ত,সাকিব খান,ইমরান সরকার,ওমর ফারুক,পৌর ছাত্রদলের আহবায়ক প্রার্থী কায়সার আহম্মেদ খোকন,হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ,আশিক,ওয়াসিম, আমানউল্লাহ,সাগর,সাকিব,মনিরসহ উপজেলা ছাত্রদল কলেজ,পৌর ও ইউনিয়ন শাখার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!