প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ
বগুড়ার বাপ্পীকে কুপিয়ে হত্যা করে তারই বন্ধুরা !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় মোশারফ হোসেন বাপ্পি (১৫) নামের এক কিশোরকে গলাকেটে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গয়নাকুড়ি গ্রামের নুরুজ্জামান (৩১) ও একই গ্রামের সতের বছর বয়সী এক কিশোর। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন ছাম্মাক বলেন, গ্রেপ্তার দুইজন হত্যার দায় স্বীকার করে বলেছেন বাপ্পি তাদের সঙ্গে সবসময় খুবই বাজে ব্যবহার করত। বাবা-মা তুলে সবসময়ই তার সমবয়সী ও ছোটদের গালিগালাজ করত।
তিনি বলেন, গত সোমবার রাতে বাপ্পির সঙ্গে গ্রেপ্তার দুইজনের ঝামেলা হয়। একপর্যায়ে বাপ্পিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। এ সময় বাপ্পির সঙ্গে থাকা সাহেব আলীকেও কুপিয়ে আহত করা হয়। প্রসঙ্গত, মোশারফ হোসেন বাপ্পি উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের মোকশেদ আলীর ছেলে। গত সোমবার তাকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.