
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কৃষকের বাড়িতে হামলা বাড়ি ভাংচুর লুটপাট থানায় অভিযোগ। জানা যায়, উপজেলার পিরব ইউনিয়নের মীরাপুর গ্রামের মৃত: হাতেম আলীর ছেলে কৃষক ফরিদ উদ্দিন এর বাড়িতে একই গ্রামের আকামুদ্দিন এর ছেলে শাহজাহান আলী সহ তার দলবল হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত ২ জানুয়ারি অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা ওই কৃষকের বাড়ির দরজা, টিনের ছাউনী, বৈদ্যুদিক মিটার ভাংচুর করে। এসময় গৃহবধু মোছাঃ ফজিলা বেগম কে মারপিট করে আহত করে। হামলাকারীরা যাওয়ার সময় ২০ বস্তা ধান লুটপাট করে নিয়ে যায়।
এব্যাপারে কৃষক ফরিদ উদ্দিন এর সাথে কথা বললে তিনি বলেন, শাহজাহান আলী সহ ১৮/২০ জনের একটি দল অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমার বাড়ী ভাংচুর করেছে ও ২০ বস্তা ধান লুটপাট করেছে। এ বিষয়ে শাহজাহান আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমাদের লোক কে প্রতিপক্ষ আটক করে রাখার কারণে আমরা তাকে উদ্ধার করেছি। তবে ধান লুটপাটের বিষয়টি সত্য নয়। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার